প্রিয় বাংলাদেশ

World GMT

স্বপ্নময় শহর

Pleasure Reading

প্রাচীন পুন্ড্রুনগর কোথায় অবস্থিত?


Pundranagara, image


প্রাচীন পুন্ড্রুনগর বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত। এটি বাংলাদেশের সর্ব প্রাচীন। ১৮৭৯ সালে প্রত্নতত্ত্ববিদ স্যার অ্যালেক্সান্ডার কানিং এ নগর সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। আর ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক নিদর্শন হল নওগাঁ জেলার পাহাড়পুর বা সোমপুর বিহার। বাংলাদেশের বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির এক আকর্ষণীয় নিদর্শন। এটি একটি অতি দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থান। হাজারো পর্যটকের ভিড়ে সারাবছর মুখরিত থাকে এই স্থান।

বাংলাদেশে একমাত্র গ্রিক-স্মৃতি কোথায় অবস্থিত?

গ্রিকদের একমাত্র স্মৃতি হিসেবে এখনো টিকে একটি সমাধি ক্ষেত্র যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির নিকট অবস্থিত। এটা দেখতে অনেকটা গ্রিক উপসনালয়ের মত। গ্রিক্রা যে এ দেশে এক সময় এসেছিল এটা অনেকই জানেন না। কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতি-চিহ্নটি এখনো অক্ষত হয়ে তাদেরই অস্তিত্ব জানান দিচ্ছে।ভবনটির প্রবেশ দ্বারে আছে একটি মার্বেলের ফলক যাতে গ্রিক ভাষায় লেখা আছে –“যাদের তুমি বেছে নিয়েছ এবং সঙ্গে নিয়েছ তারা ভাগ্যবান।" সমাধি ক্ষেত্রে নয়টি সমাধি আছে।


A pice of Greek in Bangladesh- আমার বিশ্ব, image



ইতিহাস বলে, আরমেনীয়রা আসার এক শতাব্দী পর ঢাকায় আছে গ্রিকরা। ইউরোপীয়দের মধ্যে গ্রিকরাই সবার শেষে আসে। এক সময় বেশ কিছু গ্রিক এ দেশে বসবাস করে তাদের ভাগ্য ফিরালেও এখন তাদের রেখে যাওয়া স্মৃতি চিহ্ন বলতে শুধু এই সমাধিক্ষেত্রটিই আছে।

অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রথম মেয়র কে?

অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রথম মেয়র মোহাম্মদ হানিফ এবং দ্বিতীয় সাদেক হোসেন খোকা।


মেয়র খোকা, ঢাকা সিটি কর্পোরেশনের ২য় মেয়র।, imageমেয়র হানিফ, প্রথম ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র।,image

২০১১ সালের ২৯ নভেম্বর স্থানীয় সরকার সংশোধনী বিল ২০১১ মোতাবেক সরকার পূর্ববর্তী ঢাকা সিটি কর্পোরেশনকে বিলুপ্ত ঘোষণা করে এবং এই আইন অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশনকে ৪ ডিসেম্বর ২০১১ থেকে কর্পোরেশন কে দুটি ভাগে ভাগ করা হয়। একটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও অন্যটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।